প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৫:২০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে পৌনে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার ১২ জুলাই সকালে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
৬০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, অভিযানে মোবাইল ফোন ডিসপ্লে, সিগারেট, জিরা, বিভিন্ন রকমের ওষুধ জব্দ করা হয়। আটক করা এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন: