বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা, ইস্তফা দেওয়ার দাবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৫:০৪

বিপুল ভোটে জয়ী হয়ে গেল বছর হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু বছর ঘুরতেই রাজনীতি নিয়ে আক্ষেপ তৈরি হয়েছে অভিনেত্রীর, রাজনীতির প্রতি অনেকটাই বিমুখ তিনি!

নালা পরিষ্কার করা ও রাস্তা সাফাই করার মতো সমস্যা নিয়ে তাঁর দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ, যা মোটেই পছন্দ হচ্ছে না কঙ্গনার। রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন তিনি।

জানিয়েছেন, তিনি প্রথমে ভেবেছিলেন, বেশ হালকা চালেই রাজনীতি সংক্রান্ত নানা কাজ করতে পারবেন।

খুব বেশি মাথা ঘামানোর বা পরিশ্রমের প্রয়োজন নেই। কিন্তু ক্রমশ বুঝলেন, তাঁর ধারণা ভুল। বরং সংসদ সদস্য হলে অনেকটা সময় দিতে হয়। কঙ্গনা বলেছেন, ‘আমি ভাবিনি, এতটা পরিশ্রম করতে হয়।

আমাকে যখন কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন জানানো হয়, ৬০-৭০ দিন সংসদে উপস্থিত থাকলেই হবে। বাকি দিনগুলোয় নিজের কাজ করা যাবে। বিষয়টা শুনে ঠিকঠাকই মনে হয়েছিল। কিন্তু অনেকটা সময় দিতে হয়।

’সংসদ সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে, অভিনয় জগতের সঙ্গে দূরত্ব বেড়েছে কঙ্গনার। মাত্র একটি ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তি পেয়েছে। সেই ছবির কাজ যদিও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই সারা হয়েছিল। তার পর থেকে আর কোনো ছবির কাজও শুরু করেননি তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই প্রথম হলিউড ছবির কাজ শুরু করবেন।

এদিকে কঙ্গনার পর পর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে সমস্যা শুরু হয়েছে। কঙ্গনা জানিয়েছেন, তিনি সেভাবে রাজনীতি উপভোগ করছেন না। তাই হিমাচল প্রদেশের মন্ত্রী জগৎ সিং নেগি দাবি করেছেন, সংসদ সদস্য হয়ে আক্ষেপ তৈরি হলে এবং কাজ ভালো না লাগলে কঙ্গনার অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর