বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টঙ্গীতে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৪:৫৮

গাজীপুরের টঙ্গীতে গণপিটুনি দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে দিয়েছে জনতা। এ সময় পুলিশ আহত দুই ছিনতা্নকারীসহ মোট ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোররাত ৪ টার দিকে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে আহত দুই ছিনতাকারী হলেন টঙ্গীর এরশাদনগর ৪ নম্বর ব্লকের জাকির হোসেনের ছেলে স্বাধীন (১৮) ও হায়দ্রাবাদ এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মুন্না(১৯)।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুই ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে পথচারীর গতিরোধ করে। এ সময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশে দেয়। টঙ্গী পূর্ব থানা পুলিশ দুই ছিনতাইকারীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি চাপাতি ও মোবাইল উদ্ধার করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে আরো ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গণধোলাইয়ের শিকারের পর আটকদের মধ্যে একজনের নামে ৯টি ও আরেকজনের নামে তিনটি ছিনতাইয়ের মামলা রয়েছে। এই নিয়ে ৬ জন ছিনতাইকারী গ্রেপ্তার হলো।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর