বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘জীবন খুবই অনিশ্চিত’, জোতার স্মরণে বললেন সিরাজ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৪:৪০

লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে এক আবেগঘন মুহূর্তে সবাইকে নাড়া দেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। উইকেট নেওয়ার পর মাঠে এক বিশেষ ভঙ্গিতে প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতাকে শ্রদ্ধা জানান তিনি। পরে বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিও বার্তায় সিরাজ নিজেই জানালেন এই ইঙ্গিতের পেছনের হৃদয়ছোঁয়া গল্প।

ড্রেসিংরুম থেকে দেওয়া বার্তায় সিরাজ বলেন, ‘গত ম্যাচে মাঠে পৌঁছানোর সময় জানতে পারি, দিয়োগো জোটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

আমি পর্তুগাল দলের ভক্ত, কারণ রোনালদো সেখানে খেলেন। খবরটা শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি।’
সিরাজ জানান, ফুটবল তারকা জোটার মৃত্যু তাঁ হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘জীবন খুবই অনিশ্চিত।

আমরা অনেক কিছুর জন্য লড়াই করি, অথচ আগামীকাল কী হবে তা জানি না। কোনো কিছুই নিশ্চিত নয়। ঘটনা শুনে আমি খুব হতবাক হয়ে যাই।’ এই আবেগ থেকেই সিরাজ উইকেট পাওয়ার পর জোতার উদ্দেশে শ্রদ্ধা জানান।

‘আজ আমি উইকেট পেয়েছি, তাই ওনার জন্য এই শ্রদ্ধার প্রতীকী ইশারা করেছি। এটাই ছিল আমার তরফ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর উপায়।’

প্রসঙ্গত, ৩ জুলাই স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৮ বছর। সেই সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন ভাইও।

জোটা ছিলেন লিভারপুলের ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের সদস্য এবং ২০২৫ সালের ইউরোপিয়ান নেশনস লিগ জয়ী পর্তুগাল দলেরও সদস্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর