শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কালিয়াকৈরে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৪:১৫

গাজীপুরের কালিয়াকৈরে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের নিকলী এলাকার ধনু মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫) ও লালমনিরহাটের আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোররাতে পুলিশ চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে টহল দিচ্ছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান ও ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর