বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বৃষ্টিতে গোসল করা ভালো নাকি খারাপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৭:৫৬

বর্ষার সময়ে অনেকেই বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন। বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে তারা বাইরে বের হয়ে বৃষ্টি উপভোগ করতে শুরু করেন। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে যে বৃষ্টির পানি পরিষ্কার এবং এটি দিয়ে গোসল করতে কোনো সমস্যা নেই।

বৃষ্টিতে গোসল করার পর অনেকের স্বাস্থ্যের অবনতি হয়।

এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যে বৃষ্টিতে গোসল করা উচিত কি না? কেউ যদি বৃষ্টিতে গোসল করেন, তাহলে স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে, জেনে নিন—

বৃষ্টিতে গোসল করা যেতেই পারে, তবে তারপর বাড়িতে পরিষ্কার পানি দিয়ে গোসল করা খুবই গুরুত্বপূর্ণ। মূলত বৃষ্টির পানিতে কখনো কখনো দূষণ ও ব্যাকটেরিয়া থাকতে পারে, যা গোসলের পরে অনেক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। বৃষ্টিতে গোসল করার সময় যদি ধুলা, মাটি ও ময়লার সংস্পর্শে আসেন, তাহলে ত্বকে অ্যালার্জি বা চুলকানি হতে পারে।

এ ছাড়া বৃষ্টিতে গোসল করলে ঠাণ্ডা লাগতে পারে এবং সর্দি, কাশি বা ফুসফুসের রোগের ঝুঁকি বাড়ে।বয়স্ক ব্যক্তি, শিশু ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বৃষ্টিতে গোসল করা এড়িয়ে চলা উচিত। এ ধরনের ব্যক্তিদের বৃষ্টিতে গোসল করলে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে।

বৃষ্টিতে গোসল করলে ত্বকে ছত্রাকের সংক্রমণের ঝুঁকিও বাড়ে। যদি কেউ ইতোমধ্যেই ত্বকসংক্রান্ত রোগে ভোগেন, তাহলে বৃষ্টির পানির কারণে সেই সমস্যা আরো বাড়তে পারে।

বৃষ্টির পানিতে উপস্থিত জীবাণু ত্বকের ওপরের স্তরে প্রবেশ করে জ্বালা, ফোঁড়া বা ফুসকুড়ি সৃষ্টি করতে পারে। তাই, বৃষ্টিতে গোসল করার পরে অবিলম্বে পরিষ্কার পানিতে গোসল করা উচিত এবং ত্বক ভালোভাবে শুকিয়ে নেওয়া উচিত।

বৃষ্টিতে গোসল করলে হাড় ও জয়েন্টে ব্যথার সম্ভাবনাও বেড়ে যায়। ঠাণ্ডা ও ভেজা অবস্থায় শরীরের জয়েন্টে ফোলাভাব বা শক্ত হয়ে যেতে পারে। যারা দীর্ঘস্থায়ী ব্যথা বা আর্থ্রাইটিসের মতো রোগে ভুগছেন এমন ব্যক্তিদেরও বৃষ্টিতে ভেজা বা গোসল করা উচিত নয়।

বৃষ্টিতে ভিজলে শরীরের শক্তি কমে যায় এবং দুর্বল লাগে। তাই বৃষ্টিতে গোসলে পর শুকনো পোশাক পরা প্রয়োজন। সামগ্রিকভাবে, এটা বলা যেতে পারে যে বৃষ্টিতে গোসলের আগে সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। যদি পানি পরিষ্কার থাকে এবং আবহাওয়া খুব ঠাণ্ডা না হয়, তাহলে কখনো কখনো বৃষ্টিতে গোসল করলে কিছু হবে না। কারণ এটি মানসিক চাপ কমায় এবং মনকে প্রফুল্ল রাখে।

যদি পানি নোংরা হয়, ভারি বৃষ্টি হয় বা আবহাওয়া ঠাণ্ডা থাকে, তাহলে তা এড়িয়ে চলাই ভালো। সুস্থ থাকার জন্য বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে নতুন করে গোসল করা উচিত। সেই সঙ্গে শুকনা পোশাক পরা এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর