বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আ. লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৭:৪১

ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে জেলা আওয়ামী লীগের আগুনে পুড়ে যাওয়া পুরাতন কার্যালয়টির ধ্বংসাবশেষের ওপর নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। বুধবার (৯ জুলাই) থেকে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করা হয়।

জানা যায়, ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টির মালিকানা ছিল জেলা প্রশাসনের। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কাছ থেকে শেখ রাসেল ফাউন্ডেশনের নামে ২৬ শতাংশ জমি বন্দোবস্তের মাধ্যমে ইজারা নেন শামীম হক।

পরে জায়গাটি শেখ রাসেল স্কোয়ার নামে পরিচিতি পায়। শামীম হক পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপরে ওই জায়গায় জেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়। এ কার্যালয়টি ২০২৩ সালের ২৪ জুলাই উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য কাজী জাফরউল্যাহ ও মো. আব্দুর রহমান।

এলাকা সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল থেকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের উত্তর পাশে নির্মিত আওয়ামী লীগে কার্যালয়ের যে কাঠামোটুকু অবশিষ্ট ছিল, তা হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করা হয়। তখন কয়েকজন নির্মাণ শ্রমিককে কাজটি করতে দেখা যায়। কাজটি তদারকি করা সোহান আল মামুন নামের এক ঠিকাদার জানান, গণপূর্ত অধিদপ্তর নিয়ন্ত্রিত কাজটি তিনি পেয়েছেন। গতকাল থেকে কয়েকজন নির্মাণ শ্রমিক নিয়ে তিনি কাজ শুরু করেছেন।

ফরিদপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান জানান, সারা দেশে একই বাজেটে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ করা হচ্ছে। প্রত্যেকটি শহীদ স্মৃতিস্তম্ভে ১৪ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। আগামী ৫ আগস্টের আগেই এ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কারণ, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন বলেন, সরকারি উদ্যোগে দেশব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে।

গত ৭ জুলাই জেলা প্রশাসক, পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সরেজমিনে কয়েকটি জায়গা পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘পুরাতন বাসস্ট্যান্ডে একাত্তরের শহীদের নাম সংবলিত বেদীর আশপাশ এবং রাজবাড়ি রাস্তার মোড় এলাকাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছিল। এর মধ্যে আওয়ামী লীগ কার্যালয়ের জায়গাটি নিরাপত্তাসহ সবদিক বিচার-বিশ্লেষণ করে নির্বাচন করা হয়।’

নির্মাণ কাজ দ্রুত শেষ করে আগামী ৫ আগস্ট সরকারি উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নতুন করে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের এই বেদিতেই পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে বলে তিনি জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর