শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৭:৩৫

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর এক অভিযানে অন্তত ৩০ জন দস্যু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের ফাসকারি জেলা এ অভিযান চালানো হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসির মু’আযু।

তিনি বলেন, মঙ্গলবার রাতে কাদিসাউ, রাউদামা ও সাবনলায়ি গ্রামে দস্যুরা একযোগে আক্রমণ করেন।

এই হামলার জবাবে পুলিশ, সামরিক ও বিমানবাহিনীর যৌথ অভিযান চালায়। তীব্র সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয়। পালানোর সময় দস্যুদের ওপর বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন দস্যু নিহত হন বলে জানান কমিশনার মু’আযু।

এই অভিযানে একজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। আরো একজন আহত বেসামরিক নাগরিক চিকিৎসাধীন রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যু দলগুলো ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার মানুষকে অপহরণ ও শত শত মানুষকে হত্যা করে নিরাপত্তাহীনতার এক পরিস্থিতি তৈরি করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর