বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পরবর্তী টার্গেট প্রধানমন্ত্রী হওয়া? জবাব দিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৭:০২

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত এখন সংসদ সদস্য। রাজনীতিতে বেশ হাঁকডাক করেই প্রবেশ এই অভিনেত্রীর। গত বছর ভারতের লোকসভা নির্বাচনে মান্ডি আসন থেকে ভোটে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ অভিনেত্রী। অভিনয়ে সাফল্যের পর রাজনীতিতেও সাফল্য। এর পরের টার্গেট কি দেশের প্রধানমন্ত্রী হওয়া? এমন কৌতূহলী প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী। 

‘এআইআর’-এর সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন যে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছেন। কিন্তু আপাতত তিনি খুব একটা আনন্দ পাচ্ছেন না। অভিনেত্রী ব্যাখ্যা করেছেন যে এই কাজটি সমাজসেবার মতো।

যদিও তিনি অতীতে নারীর অধিকারের জন্য লড়াই করেছেন, তবে এটি ভিন্ন। মানুষ তাকে কখনো ভাঙা ড্রেন, কখনো আবার রাস্তার সমস্যা নিয়ে এসে নালিশ করে যাচ্ছেন। আর যখন কঙ্গনা তাদের বলেছেন যে এগুলো রাজ্য সরকারের সমস্যা, তখন তাকে নিজের টাকা ব্যবহার করে সেগুলো ঠিক করার জন্য বলা হয়েছে।

সাক্ষাৎকারে কঙ্গনা আরো বলেছেন যে, তার কোনো বড় রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, যেমন একদিন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো উচ্চাকাঙ্ক্ষা।

কঙ্গনা বলেন, ‘আমি মনে করি না যে, আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য এবং আমার এমন কোনো আগ্রহ বা উৎসাহও নেই। সমাজসেবা কখনোই আমার ব্যাকগ্রাউন্ড ছিল না। আমি খুব স্বার্থপর জীবন যাপন করেছি। আমি একটি বড় বাড়ি, একটি বড় গাড়ি চাই, আমি হীরার আশা রাখি। আমি চাই, আমাকে ভালো দেখতে লাগুক।

এমন জীবনই আমি কাটিয়েছি। ঈশ্বর আমাকে কিসের জন্য বেছে নিয়েছেন, আমি জানি না, কিন্তু আমি আমার জীবনকে এমন কোনো মহান ত্যাগ হিসেবে দেখি না। আমি এমন জীবন পছন্দও করি না।’

পর্দায় অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ইমার্জেন্সি’ সিনেমায়। কঙ্গনা এখন আসন্ন হরর মুভি ‘ব্লেসড বি দ্য এভিল’-এর মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক লায়ন্স মুভিজ প্রযোজনা করছে। এই সিনেমার শুটিং পরের বছর নিউইয়র্কে শুরু হওয়ার কথা। এ ছাড়া আর মাধবনের সঙ্গে একটি মনোবৈজ্ঞানিক থ্রিলারে কাজ করার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর