বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আসিফ নজরুল

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশেই হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৬:১৮

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশেই হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার ৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল তার পোস্টে বলেন, সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে জানা গেছে যে, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন।

বিবিসি আই-এর যাচাইকৃত ওই রেকর্ডিং অনুযায়ী, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন এবং বলেন, "তারা (নিরাপত্তা বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারীদের) পাবেন, গুলি করবেন।"

ড. আসিফ নজরুল এই রেকর্ডিংকে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করে বলেন, এটি প্রমাণ করে যে, গত বছরের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ সরাসরি দিয়েছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর