বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সালমান, কাকে জানালেন মনের কথা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৫:৫৫

ঊনষাটে পা দিলেন সালমান খান, তবুও তিনি বলিউডের ‘ মোস্ট এলিজিবল ব্যাচেলর’। পর্দায় জুটি থেকে অনেক নায়িকার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি কিন্তু সেসব নিয়ে সহসাই খুব একটা কথা বলেন না। বিয়ে নিয়ে তার অনীহা, নতুন নয়। তবে ভক্ত থেকে শুরু করে সহকর্মীসহ অনেকের প্রশ্ন, কবে বিয়ে করবেন সালমান!

এরমধ্যেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন সালমান।

বুধবার এক পোস্টে বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। সালমানের এমন পোষ্টের পর তাঁর অনুরাগীরা রীতিমতো চমকে গেছেন। অনেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি?

বুধবার সালমান তাঁর পরিচালক ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে বোন ও ভগ্নিপতির একটি আদুরে ছবি পোস্ট করে সালমান লিখেছেন, ‘শুভ জন্মদিন অতুল।

আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।

’সঙ্গে ভাইজান আরো লিখেছেন, ‘আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।’ ব্যস সলমনের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে গুঞ্জন।

অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, চিরাচরিত সেই রসিকতার ভঙ্গিমাতেই এই কথা বলেছেন কি সালমান? নাকি তাঁর মনে নিজেকে জীবনের সব ভূমিকায় দেখার পুরোদস্তুর ইচ্ছা রয়েছে বলে তিনি এবার বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন? উত্তর খুঁজছে নেটপাড়া।

যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে সালমান বলেছিলেন, “এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ধুমধাম করে বিয়ে করে কিছুদিনের মাথাতেই বিয়ে ভেঙে যাচ্ছে।

তারপর তাঁকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে, সঙ্গে সম্পত্তির অর্ধেকও। এখন জীবনের এতটা পথ পেরিয়ে এসে বিয়ে করে এগুলো সামলানো আমার পক্ষে সম্ভব নয়।” কিন্তু হঠাৎই ভাইজানের নতুন এই পোস্টের পর থেকে এক নতুন জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর