বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এক বছরেই রাজনীতির প্রতি বিরক্ত কঙ্গনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৫:৪৪

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত এখন সংসদ সদস্য। রাজনীতিতে বেশ হাক ডাক করেই প্রবেশ এই অভিনেত্রীর। তবে বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতির প্রতি বিরক্ত তিনি! সম্প্রতি এক সাক্ষাৎকারে নেত্রী ও অভিনেত্রী জানিয়েছেন, বলিউডের মতো রাজনীতির ময়দানেও প্রতিদিন কঠিন সব চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাকে।

অভিনয় থেকে কঙ্গনা রাজনীতিতে এসেছেন বেশি দিন হয়নি। সবে এক বছর হয়েছে তার সংসদ সদস্য হওয়ার। আর এর মধ্যেই রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা রানাওয়াত। সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা শুনতে শুনতে বেজায় বিরক্ত কঙ্গনা। বিরক্তি নিয়েই অভিনেত্রী বললেন, ‘সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করব?’

রাজনৈতিক জীবন সম্পর্কে ইউটিউব চ্যানেল ‘আত্মা ইন রাভি’-এর একটি পডকাস্টে কঙ্গনা এই নিয়ে কথা বলেছেন। কঙ্গনা ২০২৪ সালের মার্চ মাসে বিজেপিতে যোগদান করেন। এখানে যখন কুইন-নায়িকাকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি কি এতে (রাজনৈতিক কেরিয়ারে) আনন্দ পাচ্ছেন? যাতে কঙ্গনা জবাব দেন, “আমি ধীরে ধীরে বুঝতে পারছি। আমি বলব না যে আমি এতে (রাজনীতিতে) আনন্দ পাচ্ছি। এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরণের কাজ, যা সামাজিক সেবা।

এটা কখনোই আমার ব্র্যাকগ্রাউন্ড ছিল না। আমি কখনও মানুষের সেবা করার কথা ভাবিনি। আমি নারীর অধিকারের জন্য লড়াই করেছি, কিন্তু এটা আলাদা। কারও নালা (ড্রেন) ভেঙে গিয়েছে এবং আমি ভাবছি, ‘আমি তো একজন সাংসদ এবং এই লোকগুলো কেন পঞ্চায়েত-স্তরের সমস্যা নিয়ে আমার কাছে আসছে।” কঙ্গনা হতাশার সুরে বলেন, “কিন্তু এসবে মানুষের কিছু যায় আসে না।

যখন তারা আমাকে দেখে, তারা ভুলে যায় আমি একজন সাংসদ। ভাঙা রাস্তা থেকে ড্রেন, সব নিয়ে কথা বলে আমার সঙ্গে। এবং আমি যখন তাদের বলি যে এটি রাজ্য সরকারের বিষয়, তারা বলে, ‘আপনার কাছেও তো টাকা আছে, আপনি আপনার নিজের টাকা ব্যবহার করুন।”

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কঙ্গনা রানাওয়াত বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। পর্দায় অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ইমার্জেন্সি’ সিনেমায়। কঙ্গনা এখন আসন্ন হরর মুভি ‘ব্লেসড বি দ্য এভিল’-এর মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক লায়ন্স মুভিজ প্রযোজনা করছে। এই সিনেমার শুটিং পরের বছর নিউইয়র্কে শুরু হওয়ার কথা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর