বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুমকীতে টানাবর্ষণে বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৫:২৮

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের ভারি বর্ষণে পটুয়াখালীর দুমকী উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অবিরাম ভারি বৃষ্টিপাতে রাস্তা-ঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্ষেত-খামার পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

গত শনিবার (৫ জুলাই) থেকে অবিরাম ভারি বর্ষণের সঙ্গে পায়রা-লোহালিয়া ও মুরাদিয়া নদীর জোয়ারের পানি যোগ হয়ে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা, আঠারগাছিয়া, পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, আংগারিয়া ইউনিয়নের বাহেরচর, জলিশা কদমতলা ও মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি, দক্ষিণ মুরাদিয়ার কলাগাছিয়া, শ্রীরামপুর ইউনিয়নের চড়বয়েড়া, রাজাখালী, উত্তর শ্রীরামপুর, জামলা ও দক্ষিণ শ্রীরামপুরসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চলে হাঁটু থেকে কোমর সমান পানি জমে রয়েছে। বহু বাড়ির উঠান, মাছের ঘের ও বাগানে ঢুকে পড়ায় রান্না-বান্না, চলাচল, গবাদিপশু এবং রোগীদের যাতায়াতে বিপর্যয় নেমে এসেছে।

কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ায় অর্ধ বার্ষিক পরীক্ষা ও পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা পরিষদ চত্বর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে পানি ঢুকে স্টাফ কোয়ার্টার, ডাকবাংলো, ডাকঘর, খেলার মাঠ ও রাস্তা তলিয়ে গেছে। পায়রা, পাতাবুনিয়া ও মুরাদিয়া নদীর তীরবর্তী ওয়াপদা বেড়িবাঁধের বাইরের অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। ৫-৬ ফুট উচ্চতার পানিতে ওইসব এলাকার শত শত পরিবার ও গবাদি পশু পানিবন্দি হয়ে রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, বৃষ্টির পানিতে আমন বীজতলা ও সবজি ক্ষেত ডুবে গিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। যাতায়াতে ভোগান্তির পাশাপাশি ছোটখাটো রোগবালাইও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার প্রাণকেন্দ্রের পীরতলা খালটি খননের অভাবে এবং রাজনৈতিক প্রভাবে খালের জায়গা দখল হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে মৃতপ্রায় হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়ে উঠছে। প্রতি বছরই এমন দুর্ভোগ পোহাতে হয় বলে তারা অভিযোগ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টিপাত ও নিম্নচাপের অবস্থা পর্যবক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে সতর্কতার অংশ হিসেবে কাঁচা ঘরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর