বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নারায়ণগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি অর্ধ কোটি টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৪:২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার পাঁচরুখী গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।

গৃহকর্তা সিরাজুল ইসলাম মোল্লা জানান, রাত ৩টার দিকে তার বাড়ির দোতলা ভবনের নিচ তলার জানালার গ্রীল কেটে ২০-২৫ জনের মুখোশধারী ডাকাতদল পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী সুবিয়া বেগম, ছেলে মিনহাজুলসহ সবাইকে গামছা এবং গেঞ্জি দিয়ে হাত পা বেঁধে ফেলে।

ডাকাতদল ছুরি, চাপাতি, সাবল সহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর