বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিরাজগঞ্জে সড়কে গেল বাবা-ছেলের প্রাণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৭:১৬

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছ্নে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।

স্থানীয়রা জানান, পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত রিকশায় অসুস্থ বাবাকে নিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন জুয়েল খন্দকার ও রাসেল খন্দকার।

পথে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল মারা যান। আহত হন রাসেল। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকচাপায় বাবা ও ছেলে মারা গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর