বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পোশাকের ওপর অন্তর্বাস পরে ফের বিতর্কে নেহা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৬:৪২

নেহা কক্করের নিত্যসঙ্গী বিতর্ক। মাসখানেক আগেই দেশের বাইরে শো করতে গিয়ে দেরি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কাটা দর্শকরা ঘণ্টাখানেক অপেক্ষা করেছিলেন নেহার জন্য। এরপর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন শিল্পীর ওপরে।

এবার নতুন বিতর্কে নাম জড়াল নেহার, ‘উদ্ভট’ ফ্যাশন সেন্স নিয়ে। সম্প্রতি হাতে একটি লাবুবু ডল নিয়ে নেটমাধ্যমে আদুরে ছবি পোস্ট করেছিলেন নেহা। কিন্তু নিন্দুকদের নজর গিয়ে পড়েছে গায়িকার পোশাকে। পরনে সাদা ক্রপ টপ, তার উপর নীল রঙের ব্রা।

এখানেই শেষ নয়, ট্র্যাক প্যান্টের ভিতর থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল রঙিন জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা, মুখে হাসি—আর এভাবেই ছবি দিয়েছেন নেহা কক্কর।
ছবিটি প্রকাশের পরই শুরু হয় কটাক্ষের বন্যা। অনেকেই লিখেছেন, ‘অন্তর্বাসই যদি দেখাতে হয়, তাহলে আর পোশাক পরার কী দরকার!’

কেউ বলেছেন, ‘ভীষণ খেলো পোশাক, ছিঃ!’, কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘এ কোন দুনিয়ার ফ্যাশন?’ একজন লিখেছেন, ‘এখন আবার কখন কাঁদবে দেখবেন!’ তবে নেহার পাশে দাঁড়িয়েছেন অনেকে।

কারো বক্তব্য, ‘ও জানে কী পরে বেরিয়েছে। যেটা ভালো লেগেছে, সেটাই করেছে।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস পরেছে!’

সবমিলিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নেহা কক্কর। যদিও গায়িকার ঘনিষ্ঠরা পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তবে নেটদুনিয়ার ফ্যাশন পুলিশ বিদ্রুপ করতে ছাড়েনি তাকে।


 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর