শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল মদ জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৫:৪২

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকায় একটি গোডাউন অভিযান চালিয়ে মদের বোতলগুলো জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১২৬ বোতল মদ জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মদ উদ্ধারের ঘটনায় গোডাউনের ভাড়াটিয়া সুবেদ চন্দ্র পালকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর