বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আমলার রেকর্ড ভেঙে লারার পেছনে দৌড়াচ্ছেন মুল্ডার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৭:৪১

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার কৃতিত্ব এখন তার দখলে।

রবিবার, জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বলে চতুর্থ দিনের সকালে একটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে মুল্ডার ছুঁয়ে ফেলেন হাশিম আমলার আগের রেকর্ড ৩১১ রান। শেষ পর্যন্ত তিনি দারুণ এক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার হয়ে নতুন ইতিহাস লিখে ফেলেন।

মাত্র ২৯৭ বলে তিনশ ছোঁয়া মুল্ডার হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিকও এখন তিনি। তার আগে রয়েছেন কেবল ভারতের বীরেন্দর শেবাগ, যিনি ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই চেন্নাইয়ে ২৭৮ বলে এই মাইলফলক ছুঁয়েছিলেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুল্ডার করেছেন ৩৫২ রান।

টেস্টে সর্বোচ্চ ইনিংস খেলার দিক দিয়ে তিনি উঠে এসেছেন সাত নম্বরে। পেছনে ফেলেছেন লংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়াকে। মুল্ডার যেভাবে এগিয়ে যাচ্ছেন মনে হচ্ছে তিনি ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডকেও টপকে যাবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর