বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রণবীরের সঙ্গে কে এই সারা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৭:৩৩

সম্প্রতি চল্লিশে পা দিয়েছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক রণবীর সিং। আর রবিবার জন্মদিনেই বলিউড পাড়ায় ঝড় তুললেন এই অভিনেতা। লম্বা চুল। পেশিবহুল শরীর।

রক্তাক্ত রণবীরের ধুরন্দর এন্ট্রি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে সিনেমা পাড়ায়। তবে শুধুই রণবীরের অ্যাকশন লুক নয়, গুঞ্জন উঠেছে ধুরন্দর ছবির নায়িকাকেও নিয়েও। যার বয়স একেবারেই রণবীরের অর্ধেক। অর্থাৎ এই ছবিতে চল্লিশের রণবীর প্রেম করবেন ২০ বছরের সারা অর্জুনের সঙ্গে।

পুরো নাম সারা অর্জুন। দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিশুশিল্পী। মণিরত্নমের পন্নিসিলভম ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলার অভিনয় করেছিলেন সারা। তারপরই নজরে পড়েন বলিউডের।

সেই সময় বয়স তার ১৮, যখন রণবীরের বিপরীতে ছবিতে সাইন করেছিলেন সারা। শুটিং যখন শুরু হয়, তখন তার বয়স ২০। এরইমধ্যেই ধুরন্দর ছবির টিজারে ঝলক দেখা গেছে সারার।

তবে শোনা যাচ্ছে, শুধু সারাকে নিয়েই খুব শিগগিরই আরেকটি ঝলক প্রকাশ পাবে। এমনকি, জানা গেছে রণবীরের এই ছবিতে সারার অভিনয়ও বড় চমক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর