বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কোরআনের ভয়াবহ বার্তা

মব সন্ত্রাসে মানব হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৬:৫২

সমাজ যখন নৈতিকতা ও আইনশৃঙ্খলার অবক্ষয়ে নিমজ্জিত হয়, তখন মানুষের বিবেককে ছাপিয়ে এক বিকারগ্রস্ততা চেপে বসে। সেই বিকারগ্রস্ততার নির্মম রূপই হলো মব সন্ত্রাস—যেখানে কোনো এক গুজব, সন্দেহ, ব্যক্তিগত প্রতিশোধ অথবা উন্মাদনায় শত শত মানুষ একত্র হয়ে একজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়। এই বর্বরতার সঙ্গে মানবতা, সভ্যতা বা ধর্ম— কোনো কিছুরই সম্পর্ক নেই। ইসলাম এমন ধর্ম, যে ধর্ম একটি প্রাণ রক্ষাকে গোটা মানবতার জীবন রক্ষার সমতুল্য ঘোষণা করেছে, সেখানে এই জনতা-নির্ভর হত্যাকাণ্ড এক ভয়াবহ পাপকর্ম।

কোরআনের চোখে মানবজীবনের মর্যাদা

আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বিশেষ মর্যাদা দান করেছেন। কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে,

وَ لَقَدْ كَرَّمْنَا بَنِيْۤ اٰدَمَ وَ حَمَلْنٰهُمْ فِي الْبَرِّ وَ الْبَحْرِ وَ رَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَ فَضَّلْنٰهُمْ عَلٰي كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا.

আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে উত্তম রিযিক দান করেছি এবং আমার বহু মাখলুকের ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। (সুরা বনী ইসরাঈল, আয়াত : ৭০)

মানুষের এই মর্যাদা শুধু ধর্ম, জাতি, শ্রেণি বা চিন্তার ভিত্তিতে সীমাবদ্ধ নয়। একজন সাধারণ মানুষ এমনকি একজন ভিন্নমতাবলম্বীও তার প্রাণের নিরাপত্তা পেতে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত।

হত্যা গোটা মানবতাকে হত্যা করার শামিল

মব সন্ত্রাসে যখন একজন নিরীহ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তখন শুধু একটি প্রাণ নয়, গোটা মানবতার সম্মিলিত বিবেককে পদদলিত করা হয়। কোরআন ঘোষণা করে—

﴿مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ، فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا﴾

‘যে ব্যক্তি হত্যা করে একজনকে, বিনা ন্যায্য কারণে বা পৃথিবীতে ফাসাদের অপরাধ ছাড়া, সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল।’ (সুরা মায়িদা, আয়াত : ৩২)

একটি প্রাণ হত্যা, সেটি যদি কোনো সাধারণ ব্যক্তি দ্বারাও ঘটে, বা সেটি যদি একটি উত্তেজিত জনতার মাধ্যমে সংঘটিত হয়—তবু তার শাস্তি ভয়াবহ। আল্লাহর বিধানে কাউকে হত্যা করার অনুমতি কেবল আদালত, শরিয়তের ন্যায়বিচার অনুযায়ী নির্ধারিত সীমানায়।

মুমিনকে হত্যা : ঈমান-ধ্বংসকারী অপরাধ

যদি মব সন্ত্রাসে কোনো মুসলমান অপর মুসলমানকে হত্যা করে, তবে তার ভয়াবহতা কয়েকগুণ বেড়ে যায়। আল্লাহ তায়ালা বলেন,

﴿وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَنْ يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَأً﴾

‘কোনো মুমিনের জন্য সম্ভব নয়, সে আরেক মুমিনকে হত্যা করবে; ভুলবশত হলে ভিন্ন কথা।’ (সুরা নিসা, আয়াত: ৯২)

অন্যত্র আরো কঠোর ভাষায় বলা হয়েছে—

﴿وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا...﴾

যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম; সেখানে সে চিরকাল থাকবে...‘
(সুরা নিসা, আয়াত : ৯৩)

রাসূলের হুঁশিয়ারি: এক মুসলিমের রক্ত, সম্মান, সম্পদ হারাম

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজে উম্মাহর প্রতি যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, তাতে তিনি মুসলমানদের পরস্পরের জান, মাল ও ইয্যতের মর্যাদা ঘোষণা করেন:

فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ...

তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান পরস্পরের ওপর হারাম, যেমন এই দিন, এই মাস, এই শহর (মক্কা) হারাম....।
(বুখারি, হাদিস: ৬৭)

মব সন্ত্রাসের নামে একজন নিরীহকে হত্যা করা যেমন হারাম, তেমনি তার সম্মান ভাঙচুর, গুজব ছড়ানো বা তার পরিবারকে নিপীড়ন করাও সেই হারামকেই বাস্তব রূপ দেওয়া।

হত্যা : এমন গুনাহ যার জন্য ক্ষমা নেই

রাসূলুল্লাহ (সা.) বলেন—

«كُلُّ ذَنْبٍ عَسَى اللهُ أَنْ يَغْفِرَه، إِلّا مَنْ مَاتَ مُشْرِكًا، أَوْ مُؤْمِنٌ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا»

‘সব গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে মুশরিক অবস্থায় মৃত্যু বা মুমিনকে ইচ্ছাকৃত হত্যা—এ দু’টি নয়।

(আবু দাউদ, হাদিস: ৪২৭০)
মব সন্ত্রাসের ভয়াবহতায় যদি একজন মুমিন নিহত হন, তবে সেই হাশরের ময়দানে তার শরীর রক্তাক্ত অবস্থায় আল্লাহর উপস্থিত হবে। নিচের হাদিসটির ভয়াবহ বার্তাটি দেখুন-

"‏ يَجِيءُ الْمَقْتُولُ بِالْقَاتِلِ يَوْمَ الْقِيَامَةِ نَاصِيَتُهُ وَرَأْسُهُ بِيَدِهِ وَأَوْدَاجُهُ تَشْخُبُ دَمًا يَقُولُ يَا رَبِّ هَذَا قَتَلَنِي حَتَّى يُدْنِيَهُ مِنَ الْعَرْشِ ‏"‏ ‏

‘মহানবী (সা.) বলেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে তার কপালের চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের কর্তিত রগসমূহ হতে রক্ত বের হতে থাকবে। সে বলবে, হে আমার প্রতিপালক! এ লোক আমাকে হত্যা করেছে। এমনকি সে তার হত্যাকারীকে নিয়ে আরশের নিকট পৌছে যাবে।’

(তিরমিযি, হাদিস: ৩০২৯)

গর্ভস্থ শিশু হত্যাও মব সন্ত্রাসের সমতুল্য

আজকের আধুনিক সমাজে গর্ভাবস্থায় কন্যাশিশু বা ‘অতিরিক্ত সন্তান’ বিবেচনায় ভ্রূণহত্যা এক নীরব হত্যাযজ্ঞে পরিণত হয়েছে। কোরআনে এর নিন্দা করে বলা হয়েছে—

﴿وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ...﴾

‘দারিদ্র্যের আশঙ্কায় তোমরা সন্তান হত্যা করো না... তাদের হত্যা গুরুতর গুনাহ।’
(সুরা বনী ইসরাঈল, আয়াত :৩১)

কিয়ামতের দিন সেই হত্যাকৃত শিশুদের জিজ্ঞাসা করা হবে—

﴿بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ﴾

‘সে কোন অপরাধে হত্যা হয়েছিল?’
(সুরা তাকবীর, আয়াত : ৯)

মব সন্ত্রাস শুধু একটি মানবহত্যা নয়; এটি ঈমানের পতন, নৈতিকতার ধ্বংস, সমাজের ঘৃণ্যতম ব্যর্থতা। ইসলাম শান্তির ধর্ম, দয়া ও ন্যায়বিচারের ধর্ম। যারা ধর্মের নামে বা সামাজিক উত্তেজনার ঢেউয়ে ভেসে মবসন্ত্রাসে অংশ নেয়, তারা যেনো জেনে রাখে—কোরআন তাদের জন্য ঘোষনা করে রেখেছে ভয়াবহ হুঁশিয়ারি আর আখেরাতে অপেক্ষমাণ অগ্নিশিখা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর