বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পদ্মার চার ইলিশ ৪২ হাজারে বিক্রি!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৬:৩১

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চারটি ইলিশ ৪১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (৭ জুলাই) ওই মাছ চারটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী মো. শাজাহান শেখ। এর আগে ওই দিন ভোরে কবির মোল্লা নামের এক জেলের জালে ৭ কেজি ৯০০ গ্রাম ওজনের ওই ইলিশ চারটি ধরা পড়ে।

জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে রাজবাড়ীর পার্শবর্তী ফরিদপুর জেলার কবিরপুর চর এলাকায় নৌকা নিয়ে পদ্মা নদীতে জাল ফেলে মাছ শিকার করছিলেন স্থানীয় জেলে কবির মোল্লা ও তার সঙ্গীরা।

এ সময় তাদের জালে ধরা পড়ে বড় আকারের চারটি ইলিশ। এ খবর পেয়ে ওই দিন সকালে কবিরপুর চর এলাকায় ছুটে যান গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। সেখানে ৭ কেজি ৯০০ গ্রাম ওজন মেপে ৫ হাজার টাকা কেজি দর মিটিয়ে শাজাহানের কাছে চারটি ইলিশ ৩৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন জেলে কবির। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এনে মোবাইল ফোনে ভিডিও কলে যোগাযোগ করে শ্রীমঙ্গল জেলা শহরের লন্ডন প্রবাসী এক ব্যক্তির কাছে ৪১ হাজার ৮০০ টাকায় ওই চারটি ইলিশ বিক্রি করেন শাজাহান।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, 'বর্তমান ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের অনেকটা আকাল চলছে। জেলেদের জালে পাঙ্গাশ, আইড়, বাঘাইড়, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ প্রায়ই ধরা পড়লেও সহসা ধরা পড়ছে না ইলিশ। তবে বেশ কয়েকদিন পর আজ (৭ জুলাই) জেলে কবিরের জালে ধরা চারটি বড় ইলিশ কিনে ৪১ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি। এতে দুই হাজার তিনশ টাকা আমার লাভ হয়েছে।


'

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর