বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৫:৪৮

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। সোমবার (৭জুলাই) সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত পৌছলে তাকে হেফাজতের স্থানীয় নেতারা ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় মাদরাসার মসজিদ প্রাঙ্গণে ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান।

এ সময় উপস্থিত ছিলেন আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্য বিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী, মুফতি আবু মাকনুন মুহাম্মদ বাবুনগরী প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেন, ‘দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার থাকায় কৃতজ্ঞতা জানাতে হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করতে এসেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার, জনগণ এবং হেফাজত নেতারা সবসময় ফিলিস্তিনকে সমর্থন জুগিয়ে আসছে। মুসলিমের প্রথম কেবলা আল আকসা ইহুদিদের জুলুমের শিকার হচ্ছে৷ নারী-শিশুসহ ফিলিস্তিনের নিরহ মুসলিম জাতিগোষ্ঠির উপর ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বহু হাজার কিলোমিটার দূরের ভূখণ্ড বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়ে আসছে।’

রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ এবং হেফাজতের ভূমিকা ফিলিস্তিনের পক্ষে আরো জোরদার হবে।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর