বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নুর

নির্বাচিত সরকার না থাকলে দেশ নানা ঝুঁকিতে থাকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৫:২১

নির্বাচিত সরকার না থাকলে দেশ অনেক ধরনের ঝুঁকিতে থাকে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার না থাকলে দেশে অনেক ধরনের ঝুঁকি থাকে। আমাদেরকে নির্বাচনের দিকে যেতেই হবে। তবে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে যেন আবারও কোনো সমস্যা তৈরি না হয়।

’নুরুল হক নুর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের যে স্পিরিটি ছিল, শুরুটা ছিল একটি যৌক্তিক ছাত্র আন্দোলন। ক্রমাগত রাষ্ট্রীয় বাহিনী, সরকারি দল, তাদের দমন-পীড়ন এবং সবশেষ পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দেওয়া-যেটি সমস্ত মানুষের বিবেককে নাড়া দিয়েছে, সেখানে সবাই রাজপথে নেমেছে।’

তিনি বলেন, ‘আগস্টের শুরুতে—১, ২, ৩ বা ৪ তারিখের মধ্যে— এই আন্দোলন ছাত্র আন্দোলন ছাড়িয়ে এটি স্পষ্টভাবে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের দাবি হয়ে ওঠে। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না।

’নুরুল হক নুরের মতে, ‘যদি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না করে তড়িঘড়ি নির্বাচন করা হয়, তাহলে আবারও বড় ধরনের গণ-অভ্যুত্থানের সম্মুখীন হতে পারে দেশ। তাই কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে নির্বাচন আয়োজন করা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘আমাদের যদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হয়, তাহলে উচ্চকক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতিমালার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।

’পার্বত্য এলাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে পার্বত্য জেলায় অস্থিরতা চলছে। ৫০ বছরেও এর সমাধান হয়নি। জাতীয় নিরাপত্তার জন্য এসব সমস্যা সমাধান অত্যন্ত জরুরি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর