বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৬:১৫

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার কিছুক্ষণ পর রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে শহরের খানকা শরীফ মসজিদ প্রাঙ্গণ (বড় মসজিদ) থেকে শোক মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে আঞ্জুমান ই কাদেরীয়ার কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি মাহবুবুল আলম দুলাল, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মিয়াসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩০ হাজারের বেশি ভক্ত মুরীদান এই শোক মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বড় মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী আঞ্জুমান ই কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ৩০ হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। দিবসটি ঘিরে দিনব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষ্যে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর