বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৫:১৩

ক্লাব বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর মেজর লিগ সকারে (এমএলএস) ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি। শনিবার রাতে ঘরের মাঠে লিওনেল মেসির জোড়া গোলের দাপটে মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।

ম্যাচের শুরুটা অবশ্য দুঃস্বপ্নের মতোই ছিল মায়ামির জন্য। মাত্র দ্বিতীয় মিনিটেই লিওনেল মেসির একটি ভুল ব্যাকপাস ধরে বল কাড়েন মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু।এরপর দুর্দান্ত এক শটে বল পাঠান মায়ামির জালে—ম্যাচে এগিয়ে যায় মন্ট্রিয়াল।

তবে এর পরই নিজের জাদুতে ম্যাচ ঘুরিয়ে দেন আর্জেন্টাইন তারকা মেসি। ৩৩তম মিনিটে তার পাস থেকে তাদেও আলেন্দে চিপ শটে গোল করে সমতায় ফেরান মায়ামিকে। এরপর ৪০ মিনিটে ডান দিক থেকে কাট ইন করে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন মেসি।

মায়ামি এগিয়ে যায় ২-১ গোলে।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে তেলাস্কো সেগোভিয়া দূরপাল্লার এক দুর্দান্ত শটে বল জালে জড়ান । আর ৬২ মিনিটে মেসির একক নৈপুণ্যে চতুর্থ গোলটি আসে। চার ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি (৪-১)।

এই নিয়ে শেষ চার এমএলএস ম্যাচে সাত গোল করলেন মেসি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তার গোলসংখ্যা ১২।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘এটা ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয়। ক্লাব বিশ্বকাপের পর এমএলএসে ফিরে তিন পয়েন্ট পাওয়া সহজ ছিল না। কিন্তু খেলোয়াড়রা দুর্দান্তভাবে মানিয়ে নিয়েছে।

আর মেসি যখন দলে থাকে, আমরা স্বাভাবিকভাবেই এগিয়ে থাকি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর