বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কারিনাকে গোপনে বিয়ে করেছিলেন, জানালেন রণবীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৩:৪১

নিন্দুকদের বরাবরই নজর রয়েছে কাপুর ফ্য়ামিলিতে। যে কাপুর ফ্য়ামিলিতে বলিউডের একের পর এক তারকা জন্ম, সেই কাপুর ফ্য়ামিলির কিসসা জানার জন্য কৌতুহলের শেষ নেই। সে রাজ কাপুর-নার্গিস সম্পর্ক হোক কিংবা ঋষি কাপুর-নিতু সিং। গুঞ্জন থেকে বাদ পড়েননি এই ফ্যামিলির দুই মেয়ে কারিনা ও কারিশমা।

তবে সবাইকে যেন টেক্কা দিয়েছেন রণবীর কাপুর।

এখন তিনি আলিয়া ভাটের বাধ্য স্বামী হলেও, রণবীরের প্রেমকাব্যে কখনও সোনম কাপুর, তো কখনও দীপিকা পাড়ুকোন, তো আবার ক্যাটরিনার এন্ট্রি নিয়ে নানা কাহিনি! তবে বলিউডের হট প্লেবয় রণবীর কিন্তু আলিয়ার সঙ্গে সংসার করে সুখেই রয়েছেন। তবে জানেন কি? ছোটবেলায় কাজিন কারিনাকে গোপনে বিয়ে করেছিলেন রণবীর! নাহ, কোনও গুঞ্জন নয়, বরং রণবীর নিজেই গোপন কথা ফাঁস করেছেন।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।

কারিনার এই পডকাস্টে কথায় কথায়,ছোটবেলার কথা ওঠে। আর সেখানেই রণবীর জানান, ছোটবেলায় রান্নাবাটি খেলার সময় রণবীরের বউ হতেন কারিনা। আর রিধিমা হতেন রণবীরের মা।
রণবীর জানিয়েছেন, একদিন রান্নাবাটি খেলার সময়, নিতু সিংয়ের ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক নিয়ে কারিনার সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন।

আর ছাদনাতলা সাজিয়ে ছিলেন রণবীরের বোন রিধিমা! রণবীরের মুখে এসব শুনে হতবাক হয়েছিলেন কারিনা। কারিনা জানান, ভাগ্যিস এসব আমার মনে নেই। নাহলে বেশ বড় বিপাকে পড়তাম।
রণবীর জানিয়েছেন, ছোটবেলায় আমরা কত কিছুই না করি। যা কিনা বড় হয়ে মনে পড়লে মজাই লাগে।

এই বিয়ের ঘটনাও তেমনই একটি ঘটনা। ছোটবেলার কাজকর্মের মধ্যে কোনও জটিলতা থাকে না। তাই এই স্মৃতি খুবই মধুর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর