বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জুলাই অভ্যুত্থানের এক বছরে কী পেল বাংলাদেশ?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৩:২৩

‘একটা তুড়ি বাজাতে যতটুকু সময় লাগে, ঠিক তত দ্রুত সময়টা চলে গেল।’—এই কথার মধ্য দিয়েই জুলাই আন্দোলন পরবর্তী এক বছরের মূল্যায়নে শুরু হয় একটি জাতীয় টিভি চ্যানেলের সাম্প্রতিক টক শো। আলোচনায় ছিলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক নুরুল কবির।

বিশিষ্ট এই সাংবাদিক ও বিশ্লেষকের আলোচনায় উঠে আসে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, বর্তমান রাজনৈতিক পরিবেশ, প্রাপ্তি-অপ্রাপ্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাসহ নানা বিষয়।

নুরুল কবির বলেন, আন্দোলনের সময়কার দেয়াল লিখন, স্লোগান ও মানুষের ভাষা ছিল পুরনো রাজনীতির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। দেশে গণতন্ত্র ছিল না, ছিল না জবাবদিহিতা। চলত ভোটের প্রহসন, দমনপীড়ন এবং বৈষম্যের সংস্কৃতি।

তবে এই সরকারের সমালোচনা করে নুরুল কবির বলেন, যে ইস্যুতে আন্দোলন শুরু হয়ে এই সরকার গঠিত হয়েছে, আশ্চর্যের ব্যাপার এক বছরেও সেই কোটা সিস্টেমটা কি হবে তার একটা সামগ্রিক সমন্বিত নীতি এখন পর্যন্ত তারা গ্রহণ করতে পারেনি।

তিনি বলেন, এক বছরের মাথায় শুধু দুটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যার মধ্যে প্রথমটি, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ—যার ফলে সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা কিছুটা বাড়তে পারে। আরেকটি হচ্ছে, গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়া নিয়ে ঐকমত্য।

আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই তরঙ্গ শুধু একটি ইস্যুতে সীমাবদ্ধ ছিল না, বরং তা একটি বৃহৎ রাজনৈতিক জাগরণে রূপ নিয়েছিল।

তবে এক বছর পর সেই আন্দোলনের বাস্তব ফলাফল, বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষের জীবনে পরিবর্তন, এখনো দৃশ্যমান নয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর