বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাজৈরে দেড় হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১২:৪৭

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে রাজৈর পুলিশ। শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কিসমদ্দি বাজিতপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা সুমনের স্ত্রী টুম্পা বেগম (৩০), নয়ানগর গ্রামের বাসিন্দা অনিক হাওলাদার (২২), বাজিতপুর গ্রামের নয়ন খালাসী (২০) এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠের পুল গ্রামের বাসিন্দা সজীব ঘরামী (২০)।

পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন হাওলাদার বাজিতপুর এলাকার একজন কুখ্যাত মাদক কারবারি।

তার ছত্রছায়ায় এলাকায় মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। শনিবার রাত ৮টার দিকে কিসমদ্দি বাজিতপুর এলাকায় নৌকার মধ্যে মাদক কেনাবেচার খবরে রাজৈর থানার পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন পালিয়ে যায়। এ সময় সেখান থেকে সুমনের স্ত্রী টুম্পা, জসিম, অনিক সজীবকে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ১৫০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের রবিবার আদালতে পাঠানো হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর