বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কেন পর্দায় চুমুতে আপত্তি সালমান খানের?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৬:১৫

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তারকা সালমান খান। তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন, তার মধ্যে কিছু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়ান তিনি। তবে সেসব নিয়ে খুব একটা কথা বলেন না ভাইজান।

বাস্তবের মতো পর্দায়ও প্রেমিক হিসেবে অনবদ্য সালমান।

বহু সিনেমায় প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু কখনো পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চান না তিনি। এখন পর্যন্ত তাঁর ছবিতে ‘নো কিসিং পলিসি’ বহাল। কেন পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে আপত্তি?

ক্যারিয়ারের শুরু থেকেই ‘নো কিসিং পলিসি’তে বিশ্বাসী সালমান। যদিও নিজের ব্রত ভেঙেছিলেন মাত্র একবারই— তা-ও আবার কারিশমা কাপুরের জন্য।

নব্বইয়ের দশকে ‘জিত’ ছবিতে কারিশমাকে লিপ কিস করেন সালমান। তারপর কারিশমার সঙ্গে জুটি বেঁধে বহু কাজ করলেও পরিচালকদের চাহিদা ছিল চুম্বনের। কিন্তু সালমানের জীবনে ‘জিত’-ই প্রথম আর শেষ ছবি।

২০১৭ সালে পরিচালক আলি আব্বাস জাফর ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে চুম্বনের দৃশ্যের অনুরোধ করেন।

কিন্তু সালমান তা নাকচ করেন।

বছরখানেক আগে এক কমেডি শোয়ের মঞ্চে এসে এই ‘নো কিসিং পলিসি’ প্রসঙ্গ উঠতে সালমানের সামনেই তাঁর ভাই আরবাজ খান বলেন, ‘আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!’ ভাইয়ের কথা শুনে হেসে ফেলেন সালমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর