শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জামায়াত আমির

আমরা যেনতেন নির্বাচন চাই না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৫:৪১

বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ জুলাই) ফেনীতে একটি সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ।

এর আগে জামায়াতের আমির কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড পথসভায় বক্তব্য দেন।

জামায়াতের আমির বলেছেন, যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এ ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে।

আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।

’তিনি আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানীং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি- সাবধান হোন, নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা ৮ বরুড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর