বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যে উপায়ে শিশুরা দ্বিন পালনে আকর্ষিত হয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৫:১৫

একজন মুমিন মা-বাবার প্রত্যাশা থাকে তাঁদের সন্তান যেন অবশ্যই দ্বিনদার হয়। সে যেন আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ মতো জীবন যাপন করে, তাঁদের অবাধ্য না হয়। এ জন্য তাঁদের প্রচেষ্টাও থাকে। আর এটা তাঁদের ঈমানি দায়িত্বও বটে।

আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি (রহ.) বলেন, ‘যে ব্যক্তি সন্তানকে উপকারী শিক্ষা প্রদানের ব্যাপারে অলসতা করে এবং এ ব্যাপারে তার কোনো প্রচেষ্টা থাকে না, সে সন্তানের প্রতি বড় অবিচার করে। বেশির ভাগ সন্তানের জীবন নষ্ট হওয়ার পেছনে দায়ী মা-বাবার উদাসীনতা, ভুল সিদ্ধান্ত, দ্বিনি শিক্ষা ও ধর্মীয় জীবন গঠনের ক্ষেত্রে উদাসীনতা। তারা শৈশবে তাদের নষ্ট করে, ফলে সন্তান উত্তম জীবন থেকে বঞ্চিত হয় এবং বার্ধক্যে এসে মা-বাবা বঞ্চিত হয়।’ (তুহফাতুল মাউদুদ, পৃষ্ঠা-২২৯)

যেসব কাজে সন্তান দ্বিনদার হয়

সন্তানকে দ্বিনদার হিসেবে গড়ে তুলতে সহায়ক কয়েকটি কাজ হলো—

১. দ্বিনদার পরিবার থেকে বন্ধু খুঁজে দেওয়া : একজন দ্বিনদার মুসলিম পরিবারের সন্তানের সঙ্গে তার বন্ধুত্ব করিয়ে দিন।


যার মা-বাবাও সন্তানকে দ্বিনদার বানাতে চান। মহানবী (সা.) বলেন, ‘সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ মিশক বিক্রেতা ও কর্মকারের হাপরের মতো। আতর বিক্রেতাদের থেকে শূন্য হাতে ফিরে আসবে না। হয় তুমি আতর ক্রয় করবে, না হয় তার সুঘ্রাণ পাবে।

আর কর্মকারের হাপর হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় তুমি তার দুর্গন্ধ পাবে।’

(সহিহ বুখারি, হাদিস : ২১০১)

২. মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি : সন্তানকে মসজিদে নিয়ে যান এবং মসজিদের সঙ্গে তাঁর সম্পর্ক জুড়ে দিন। এতে সে এমন একদল মানুষকে কাছে পাবে, যারা দ্বিন পালনে আগ্রহী। মসজিদের শিক্ষামূলক আয়োজনগুলোতেও তার অংশগ্রহণ নিশ্চিত করুন। নিয়মিত মসজিদে গেলে শিশুর মনে যেমন নামাজের গুরুত্ব তৈরি হবে, তেমন তার ভেতর নিয়মানুবর্তিতাও তৈরি হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন সেসব মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে।
৩. কোরআন তিলাওয়াত শোনানো : সুন্দর ও সুমধুর কণ্ঠের তিলাওয়াত শিশুকে কোরআন পড়তে ও জানতে আগ্রহী করে তুলতে পারে। আর কোরআনকে আল্লাহ মানবজাতির জন্য হেদায়েতের উৎস বানিয়েছেন। তাই কোরআনের ভালোবাসা সন্তানকে দ্বিনপ্রিয় করতে পারে।

৪. ক্রীড়া উপাদানে ইসলামী ভাবধারা : শিশুর খেলাধুলার উপকরণ তার মনমানসিকতার ওপর প্রচণ্ড রকম প্রভাব ফেলে। তাই শিশুর খেলনা ও খেলার উপকরণ কেনার সময় ইসলামী মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন শিশুকে যদি কার্টুন থেকে বিরত রাখা না যায়, অন্তত ইসলামী কার্টুন যেন দেখে সেটা লক্ষ্য রাখুন।

৫. ইসলামী বই পড়তে দিন : শিশুদের উপযোগী ইসলামী বইগুলোকে শিশুর পাঠ্যে যোগ করুন, বিশেষত নবী-রাসুল, সাহাবায়ে কিরাম ও পূর্ববর্তী মনীষীদের জীবনী পড়তে দিন। সুপাঠ্য শিশুকে দ্বিনদার হতে সাহায্য করে। গল্পের ছলেও তাদের ইসলাম ও মুসলমানের ইতিহাস শিক্ষা দিন।

৬. ইসলামের মৌলিক শিক্ষা প্রদান : বয়স অনুযায়ী ইসলামের মৌলিক বিষয়গুলো শিশুকে শিক্ষা দিন। যেন সে দ্বিনের বিধানগুলো জানতে ও মানতে পারে।

৭. দ্বিনি শিক্ষাকে প্রাধান্য দিন : সন্তানকে দ্বিনদার বানানোর সবচেয়ে উত্তম মাধ্যম হলো তাকে দ্বিনি প্রতিষ্ঠানে ভর্তি করা। তার জীবন গঠনে জাগতিক শিক্ষার ওপর দ্বিনি শিক্ষাকে প্রাধান্য দিন। কেননা শিশুর জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রভাব অনস্বীকার্য।

৮. ওমরাহ করুন : যাঁদের সামর্থ্য আছে তাঁরা শিশুদের নিয়ে ওমরাহ করতে পারেন। কেননা শিশুর জীবনে ওমরাহর সুপ্রভাব রয়েছে। দেশ-বিদেশের ভ্রমণের ক্ষেত্রে মুসলিম ঐতিহ্যকে প্রাদান্য দিন।

৯. দোয়া করা : সন্তানের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। যেন আল্লাহ তাকে আদর্শ মানুষ বানান। যেমন—ইবরাহিম (আ.) দোয়া করেছিলেন, ‘এবং যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করো, যারা হবে আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদের করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য।’

(সুরা : ফোরকান, আয়াত : ৭৪)

১০. নিজেই আদর্শ হোন : শিশুরা অনুকরণপ্রিয়। তাই সন্তানকে দ্বিনদার করতে হলে নিজেই দ্বিনদার হন। সন্তানের সামনে মা-বাবার চেয়ে উত্তম কোনো আদর্শ নেই।

আল্লাহ আমাদের সন্তানগুলোকে চোখের শীতিলতা করে দিন। আমিন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর