বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাপানে ‘টার্গেট’ পূরণে ব্যর্থ কর্মীদের নগ্ন করার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৪:৫০

বিক্রয় লক্ষ্য পূরণে ব্যর্থ কর্মীদের প্রতি অবমাননাকর শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে একটি জাপানি কম্পানির বিরুদ্ধে। নিও কর্পোরেশন নামের ওই কম্পানিতে কর্মচারীরা যদি নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারতেন, তবে তাদের নগ্ন ছবি তুলতে বাধ্য করা হতো এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো। এমনকি, বস নিজেই কিছু কর্মীর অণ্ডকোষ চেপে ধরার মতো ভয়াবহ নির্যাতন করতেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

এই ঘটনা সামনে আসে যখন ওসাকা সদর দপ্তরভিত্তিক নিও কর্পোরেশনের পাঁচ সাবেক কর্মচারী গত মার্চ মাসে একটি মামলা দায়ের করেন। যেখানে তারা মৌখিক নির্যাতন এবং হয়রানির অভিযোগ তোলেন।

নিও কর্পোরেশন বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ী সরঞ্জাম বিক্রি এবং বাড়ি বাড়ি গিয়ে সেই সব সরঞ্জাম বসানোর কাজ করে। বর্তমানে জাপানজুড়ে ৯টি শাখা রয়েছে তাদের।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে ওই সংস্থার পাঁচ সাবেক কর্মী সংস্থার বিরুদ্ধে মৌখিক নির্যাতন এবং হয়রানির অভিযোগ তুলে মামলা দায়েরের পর বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগকারীদের দাবি, বিক্রি সংক্রান্ত লক্ষ্যমাত্রা দেওয়ার এক দিনের মধ্যে পূরণ করতে না পারলে তাদের উপর অত্যাচার করতেন ম্যানেজার। নগ্ন ছবি তুলতে বাধ্য করা হতো তাদের। বিষয়টি সেখানেই থেমে থাকত না। ছবিগুলো অন্য কর্মীদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হতো।

অন্য এক সাবেক কর্মীর অভিযোগ, বস প্রায়শই তার যৌনাঙ্গ জোরে টেনে ধরে তাকে অপমান করতেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তাদের কাছে অভিযোগ জানালেও বিশেষ লাভ হয়নি। বরং বিষয়টি হেসে উড়িয়ে দিতেন তারা। ওই সাবেক কর্মীর দাবি, ওই ধরনের শাস্তি পেতে পেতে তিনি হতাশায় ভুগতে শুরু করেন।

অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে নিও কর্পোরেশনের পাঁচ সাবেক কর্মী সংস্থার বিরুদ্ধে অন্যায্যভাবে বেতন কেটে নেওয়া এবং কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। ১ লাখ ৩২ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। যদিও সংস্থার তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো বিষয়টি এখনো বিচারাধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর