বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফকিরহাটে কম্পানিতে ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৪:২৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে হ্যামকো গ্রুপের আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে ডাকাতদল প্রায় এক কোটি টাকার কাঁচামাল লুট করে নিয়ে যায়।

প্রতিষ্ঠানের শ্রমিকরা জানান, শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে মুখে মাস্ক পরা ১৫–২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা ৭ নিরাপত্তাকর্মী ও ৪ শ্রমিককে বেঁধে রেখে গুদাম থেকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলেও নিয়ে যায়।

এসব মালামাল কাঁচামাল হিসেবে সংরক্ষিত ছিল।

হ্যামকো গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘ডাকাতদল রাত ৮টার দিকে প্রবেশ করে এবং প্রায় ৮ ঘণ্টা অবস্থান শেষে ভোর ৪টার দিকে মালামাল নিয়ে যায়।’

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, রোববার (৫ জুলাই) ভোরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতদল মালামাল নিয়ে গেছে।

তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। কম্পানি লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর