বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রংপুরে চুরি যাওয়া মোটরসাইকেলসহ আটক ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৪:১১

রংপুরের পীরগাছায় পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

আটককৃতরা হলেন পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার আব্দুল মোন্নাফ (৩৪), হাসেম আলী (৩৫), গাইবান্ধার সাদুল্লাপুরের মামুন মিয়া (৩০), বাদশা মিয়া (৩০) ও শহিদুল ইসলাম (৩০)।

পুলিশ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। তারা চুরি যাওয়া মোটরসাইকেল সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, উদ্ধার করা তিনটি মোটরসাইকেলসহ বর্তমানে থানায় মোট পাঁচটি মোটরসাইকেল হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর