বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এমন বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৩:০০

দেশের বিভিন্নস্থানে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন বৃষ্টি আগামী ৯ জুলাই পর্যন্ত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, জুলাই মাসজুড়ে তিনটি লঘুচাপ দেখা দিতে পারে সাগরে। তবে এতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এবার মৌসুমি বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারি বৃষ্টিতে বর্ষার আগমন। তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে ১৯ মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি।

এই আবহাওয়াবিদ আরো বলেন, জুলাই মাসে দেশের সবেচেয়ে বেশি গড়ে প্রায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। ৯ জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সারা বছর বঙ্গোপসাগরে ৭১৪টি নিম্নচাপ সৃষ্টি হয়। এর মধ্যে ৪৬৬টি হয় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। এ মাসেও সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঘড়ের শঙ্কা কম। মৌসুমি বায়ুর সঙ্গে লঘুচাপের প্রভাব থাকলে বৃষ্টি বেশি হয়।

মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মৃদু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, এ মাসেও ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর