বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেহজাবীন চৌধুরী

পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকা উচিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৮:২২

ব্যক্তিগত জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে প্রশ্নগুলো কিভাবে গ্রহণ করেন— এ ব্যাপারে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, আমার মনে হয়, পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকা উচিত। এ জন্য এটাকে পার্সোনাল বলে। যতটুকু আমি ফিল করি বলার মতো যদি কিছু থাকে, সেটা বলি। আমার মনে হয় না, ফ্যানদের সঙ্গে আমি কখনোই ভালো কোনো কিছু থাকলে সেটা শেয়ার না করে থেকেছি।

এখন পর্যন্ত সেটা ফিল্ম হোক, ভালো কাজ হোক, আমার বিয়ের নিউজ হোক- সব কিছু সময়মতো শেয়ার করতে পছন্দ করি এবং সেটাই করেছি।

নিজের সিনেমা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ এবং কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন তিনি। ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের গল্পের ব্যাপারে মেহজাবীন চৌধুরী বলেন, ২০২৩-এ আমি তখন ভারত ছিলাম, একটা ইভেন্টে অংশ নিতে। আমাদের আরো কো-আর্টিস্টও ছিলেন।

তখন শঙ্খ দাশগুপ্ত ভাইয়ার সঙ্গে দেখা হয়। উনি সিনেমার একটা গল্প বললেন। আমার কাছে আসলে প্রথম ২-৩ মিনিট শুনেই এই গল্পটা দারুণ মনে হয়েছে। পুরো গল্প উনি বলে গেছেন।

তারপর উনি গল্পটা শেষ করলেন। অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। আমার খুব ভালো লাগে যখন কেউ আমার উত্তর আশা করে। তারা আরো শুনতে চান, আমার ভালো লেগেছে কি না। তাই বললাম, হ্যাঁ, ভালো এটার ওপরে ওয়ার্ক করেন।

ভালো কিছু হতে পারে।
তিনি বলেন, তারপর আমরা বাংলাদেশের সবাই চলে এসেছি। এক মাস পরে আবার কল আসছে, তুমি তো বললে ওয়ার্ক করতে। এখন আরো ওয়ার্ক করে বডি তৈরি হয়েছে। কবে শুনবা? তো এ রকম করতে করতে আমাদের আসলে এই গল্পের ডেভেলপমেন্ট। আমিও খুব গভীরভাবে জড়িয়ে যাই।

অভিষেক হিসেবে ‘প্রিয় মালতীকে’ বেছে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, অনেক কারণ আছে। কিন্তু আমি যদি এক শব্দে বলতে চাই তা হলো, এই চলচ্চিত্রের গল্প। আমার মনে হয়েছে এ চলচ্চিত্রের চরিত্র ও গল্প খুব দারুণ। এর মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা ছিল তা খুব শক্তিশালী। আমাদের আশপাশে এ রকম অনেক গল্প থাকে। স্ট্রং ক্যারেক্টার, ভালো ডিরেক্টর, ভালো প্রোডিউসার- ফুল প্যাকেজ সবাই খোঁজে। আমার কাছে মনে হচ্ছিল, প্রিয় মালতী আসলে এ রকমই ফুল প্যাকেজ। যেটা আমার জন্য এবং আমার ক্যরিয়ারের জন্য পারফেক্ট ফিট হবে। আমার আসলে কোনো ফিল্ম নিয়ে এ রকম ইন্টারন্যাশলি ট্রাভেল করা হয়নি। এগুলো সব কিছুই আমার জন্য নতুন এবং আমি খুব এনজয় করতে শুরু করেছি। আমার ‘প্রিয় মালতী’ বেশ কিছু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে সিলেকট হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর