শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রতিদিনের যে ৫ অভ্যাস হতে পারে বিপদের কারণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৭:৫৮

সুস্থতার জন্য আমাদের শরীরের সব অঙ্গই গুরুত্বপূর্ণ। তবে সবগুলোর মধ্যে হাড়ের গুরুত্বটা একটু বেশি। ভুল খাদ্যাভ্যাস, ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি, শরীরচর্চার অভাবসহ একাধিক কারণে অল্প বয়সেও হাড় দুর্বল হতে শুরু করে। সেই সঙ্গে হানা দিতে পারে জয়েন্টে ব্যথা এবং শরীরের দুর্বলতার মতো একাধিক সমস্যা।

তাই হাড় মজবুত রাখতে নিয়মিত কয়েকটি অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। কী সেসব অভ্যাস, আর সে জন্য কী করবেন, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—

দীর্ঘক্ষণ বসে থাকা

দীর্ঘক্ষণ বসে থাকলে এবং নিষ্ক্রিয় থাকলে দ্রুত হাড়ের ঘনত্ব কমে যায়। বিশেষ করে মেরুদণ্ড ও নিতম্বের মতো ওজন বহনকারী হাড়গুলোতে জোর কমে যায়। এমনকি কমবয়সিদের মধ্যেও হাড়ের দুর্বলতা দেখা যায়।

দীর্ঘদিন ধূমপান ও তামাক ব্যবহার

ধূমপান হাড়ের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এটি হাড়ে রক্ত ​​প্রবাহ কমিয়ে দেয়, ক্যালসিয়াম ও ভিটামিন ডি শোষণকে ব্যাহত করে। একই সঙ্গে নারীদের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য কমে এবং অস্টিওব্লাস্ট নামক হাড় গঠনকারী কোষগুলোকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে।

এমনকি অল্প ধূমপানও হাড়ের ক্ষয় বাড়িয়ে দিতে পারে।

অতিরিক্ত কফি পান

পরিমিত কফি পান যদিও স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, তবে প্রতিদিন ৩০০-৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন অর্থাৎ প্রায় ৩-৪ কাপ কফি খেলে শরীরে ক্যালসিয়াম শোষণে বাধাপ্রাপ্ত হয় এবং প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম নিঃসরণ বেড়ে যেতে পারে। এর ফলে সরাসরি হাড়ের গঠন ও স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে।

 

 


নিয়মিত সোডা খাওয়া

সোডায় ফসফরিক এসিড নামক একটি রাসায়নিক যৌগ থাকে। এই যৌগটি শরীরের সূক্ষ্ম ক্যালসিয়াম-ফসফরাস ভারসাম্যকে ব্যাহত করে, যার ফলে হাড় থেকে ক্যালসিয়ামের ক্ষয় বৃদ্ধি পায়।


সোডায় থাকা ফসফরিক এসিড পাচনতন্ত্রে ক্যালসিয়ামের সঙ্গে আবদ্ধ হয়ে এর শোষণকে বাধা দেয়।
ঘুমের অভাব

পর্যাপ্ত না ঘুমালে হাড়ের পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় হরমোনের ভারসাম্য আনতে পারে না। গভীর ঘুম হাড়ের গঠন ও মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ৬-৭ ঘণ্টার কম সময় ঘুমালে হাড়ের ঘনত্ব কমে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর