বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৭:৫১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেছেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর-বালু দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়িপ্রতি ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুইজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েক শ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়! জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে।’

তিনি আরো লিখেন, ‘এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে। আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার।

প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা; জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়।’

তিনি আরো উল্লেখ করেন, ‘আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং একশন দেখতে চাই। সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর