বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাবেক এমপি জাফর আলমের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৭:২৮

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎আজ বৃহস্পতিবার ৩ জুলাই ‎সকালে পেকুয়া উপজেলা সদরের বাজারস্থ পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠ ও পেকুয়া চৌমুহনী চত্বরে এই মিছিল করা হয়।

‎পেকুয়া চৌমুহনী বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক, ডাক্তার বেলাল হায়দার, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দল সভাপতি আহসানউল্লাহসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি জাফর আলম ’১৮ সালের নির্বাচনে রাতে কেন্দ্র দখল করে এমপি হয়ে চকরিয়া-পেকুয়ার মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালায়। ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ মানুষ হত্যা, চাঁদাবাজি ও দখলবাজি করে এ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার এসব অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।

‎এদিকে, পেকুয়া থানার পুলিশ হত্যাসহ তিনটি মামলায় গতকাল বুধবার জিজ্ঞাসাবাদের জন্য এই সাবেক এমপিকে আদালতের আদেশে ৭ দিনের রিমান্ডে এনেছে।

পেকুয়া উপজেলা সদরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে থেকে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করেন আইনশৃঙ্খলা বাহিনী।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর