শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাহিদ ইসলাম

এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৭:০০

সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না।

আজ বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপির কার্যালয়ে দফায় দফায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই পদযাত্রা ঘিরে এই হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, তারা এখনো ঘাপটি মেরে দেশেই রয়েছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায়, তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে।

অনেকেই পুরনো রাজনীতি টিকিয়ে রাখতে চায় বলে দাবি করেছেন নাহিদ। তিনি বলেন, ‘নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি। কেউ কেউ ওই পুরনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায়। আর তারাই সংস্কারকাজ পিছিয়ে দিতে চায়।

’জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তিতে দেশব্যাপী মার্চ করছে এনসিপি। আজ বৃহস্পতিবার নীলফামারী জেলায় আছেন এনসিপি নেতারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর