বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাটুরিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৬:৪৭

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জাকির হোসেন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

গতকাল বুধবার (২ জুলাই) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুন (মঙ্গলবার) বিকেলে অভিযুক্ত জাকির হোসেন তার ছোট বোনকে দিয়ে শিশুটিকে তার নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে যান। এরপর শিশুটির গায়ের ওরনা দিয়ে শিশুটির হাত পা ও মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন।

ধর্ষণের পর জাকির ভুক্তভোগী ওই শিক্ষার্থীর গলায় দা ঠেকিয়ে ঘটনার বিষয়ে পরিবারের কাউকে না জানাতে হুমকি প্রদান করেন। ঘটনার পর ভুক্তভোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন এ বিষয়ে তার কাছ জানতে চান। পরে শিশুটি ধর্ষণের কথা পরিবারকে জানায়।
গত ২১ জুন তাকে সাটুরিয়া মডার্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়ার দুই দিন পরেও ভুক্তভোগীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ২২ জুন তাকে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, মেয়েটিকে দিয়ে ২২ ধারায় জবানবন্দি করিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর