বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নতুন দল গঠনের হুমকি ইলন মাস্কের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৮:০৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাস হলে নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলে হুমকি দিয়েছেন ইলন মাস্ক। সোমবার (৩০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ তিনি জানান, ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ পাসের পরদিনই তার ‘আমেরিকান পার্টি’ গঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আর পরে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা। আর আমি যদি এই পৃথিবীতে আমার শেষ কাজ হিসেবেও কিছু করি, তাহলেও নিশ্চিত করব যে তারা যেন আগামী বছর প্রাথমিক বাছাইয়ে হেরে যান।

’যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে মাস্ক ডেমোক্র্যাট-রিপাবলিকানদের একদলীয় শাসন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এমন একটা নতুন রাজনৈতিক দল দরকার, যেখানে সাধারণ মানুষের সত্যিকারের কণ্ঠস্বর শোনা যাবে। তিনি বলেছেন, কংগ্রেসের যেসব সদস্য বিতর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক বাছাই পর্বে যেসব প্রার্থী দাঁড়াতে চান, তাদের তিনি সমর্থন দেবেন।

মার্কিন এই ধনকুবের শুরু থেকেই ট্রাম্পের কর বিলের সমালোচনা করে আসছেন। এর মাধ্যমেই একসময়ের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিরোধের বিষয়টি সামনে আসে। তিনি বলেছেন, ‘এ বিল যদি পাস হয় তাহলে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের কোনো পার্থক্য থাকবে না।’ মাস্কের দাবি, রিপাবলিকানদের এই বিল যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা আরো বাড়িয়ে ঋণের ‘দাসত্ব’ তৈরি করবে। এই বিল পাস হলে বৈদ্যুতিক গাড়ির জন্য বরাদ্দ সরকারি ভর্তুকি ও করছাড় বাতিল হতে পারে, যা মাস্কের টেসলা দীর্ঘদিন ধরে পেয়ে আসছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর