বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রবাসীর স্ত্রীকে ২ লাখ টাকা চুক্তিতে হত্যা, দেবরের স্ত্রীসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৭:৫১

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামে প্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন (৫৩) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। দেবরের স্ত্রীর সঙ্গে দুই লাখ টাকার চুক্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২ জুন) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সৌদি প্রবাসী সামছুল আলমের স্ত্রী ফেরদৌসী বেগম গত ২৭ জুন নিখোঁজ হন। চারদিন পর ১ জুলাই দেবরের পরিত্যক্ত বাথরুমের সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে ইকরামুল হাসান থানায় হত্যা মামলা করলে বুড়িচং থানা পুলিশ এবং পিবিআই তদন্তে নামে।

পুলিশ সূত্র জানায়, বাড়ির পাশের জমি নিয়ে ফেরদৌসী বেগমের সঙ্গে ঝা নুরজাহান বেগমের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে নুরজাহান বেগম পার্শ্ববর্তী এলাকার মাদকসেবী আনোয়ার হোসেনের সঙ্গে দুই লাখ টাকায় হত্যা চুক্তি করেন। আনোয়ার এই হত্যাকাণ্ডে রুবেল আহমেদ মিন্টু ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লুকে যুক্ত করে।

হত্যার পর ফেরদৌসীর স্বর্ণের গহনা শংকুচাইল বাজারে নন্দিতা জুয়েলার্সে বিক্রি করে দেয় হত্যাকারীরা। পুলিশ সেই স্বর্ণ উদ্ধার করেছে।

গ্রেপ্তাররা হলেন, জাহাঙ্গীর আলমের স্ত্রী নুরজাহান বেগম (৫০), মো. সোলাইমান ওরফে তনু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০), মমতাজ উদ্দিন মন্তাজের ছেলে রুবেল আহমেদ মিন্টু (৩১) এবং মৃত খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭)।

ওসি আজিজুল হক বলেন, ‘বুধবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর