বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুমিল্লায় মুদি দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৬:৫৭

কুমিল্লার বুড়িচংয়ে এক দোকানে অবৈধভাবে মজুদ করা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ১ হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার ২ জুলাই সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজার হাই স্কুল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। এ সময় ওই দোকানিকে জরিমানা করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

তিনি জানান, একটি মুদি দোকান থেকে তেল জব্দ ও দোকানিকে জরিমানা করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ অভিযান পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন বুড়িচং থানার পুলিশ।

এ বিষয়ে ইউএনও তানভীর হোসেন কালের কণ্ঠকে বলেন, সরকারি পণ্য অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেইসঙ্গে তেলগুলো জব্দ করে নিয়ম অনুযায়ী বিতরণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, তেল কোথা থেকে এসেছে এবং কোন ডিলারের বরাদ্দ থেকে সরানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, অভিযুক্ত ব্যবসায়ী কাউসার দাবি করেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলিপুর বাজার থেকে তিনি তেলগুলো কিনে মজুদ করেছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর