বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৫:১৭

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষের বরাতে বিবিসির এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে রাশিয়ার ইজেভস্ক শহরের একটি কারখানায় ওই হামলা হয়।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ। তিনি আরও বলেন, তিনি হামলার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। পরে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো কুপোল ইলেক্ট্রোমেকানিক্যাল প্ল্যান্টকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। এটি একটি সামরিক কারখানা যা টর সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং রাডার স্টেশন তৈরি করে থাকে।

ইউক্রেনীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, এই প্ল্যান্টটি ওসা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও বিশেষভাবে কার্যকরী এবং এটি ড্রোন তৈরি করেছে।

ইউক্রেনের একজন কর্মকর্তা বিবিসি ইউক্রেনের কাছে নিশ্চিত করেছেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) দ্বারা পরিচালিত দুটি দূরপাল্লার ড্রোন প্রায় ১৩০০ কিলোমিটার দূরত্ব থেকে কুপোল প্ল্যান্টে আঘাত করেছে।

ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের প্রতিটি বিশেষ অভিযান শত্রুর আক্রমণাত্মক সম্ভাবনা হ্রাস করে, সামরিক উৎপাদন শৃঙ্খলকে ব্যাহত করে এবং প্রমাণ করে যে, রাশিয়ার পেছনের দিকেও তার সামরিক অবকাঠামোর জন্য কোনো নিরাপদ অঞ্চল নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এবং বিবিসির যাচাই করা ভিডিওতে একটি ভবনের ছাদে বিস্ফোরণ হতে দেখা গেছে। এক পর্যায়ে একটি কারখানার চিমনিরও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে সেখান থেকে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়াতেও মাঝে মাঝে ইক্রেনের হামলার খবর পাওয়া যায়। উভয় দেশেই ঘটছে প্রাণহানির ঘটনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর