বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নুর

আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৬:১৪

গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেছেন, সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত। ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের বিষয়ে আমরা কোনো অগ্রগতি দেখছি না।

আজ মঙ্গলবার ১ জুলাই সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সাময়িক স্থগিত করা হয়েছে–সম্প্রতি বিদেশি গণমাধ্যমে দেওয়া প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার আমাদের আতঙ্কিত করেছে।

’রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় জুলাই সনদ অবিলম্বে ঘোষণার দাবি জানান তিনি। এ সময় তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান।

সুনির্দিষ্ট আইনের আলোকে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নুর বলেন, শুধু পুরনোদের কথায় কোনো সিদ্ধান্ত ঐকমত্য কমিশন নিতে পারে না। তরুণরা এটা মানবে না।

রাষ্ট্র গঠনে জনগণের মতামত নিতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর