বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিলুফার চৌধুরী মনি

উপদেষ্টা আসিফ কাউকে তোয়াক্কা করছেন না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৪:৫৯

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, একটা শিশুকে যদি আপনি গুলি হাতে দেন, বন্দুক হাতে দেন শিশু কিন্তু যে কাউকে গুলি করতে পারে। আজকে আসিফ মাহমুদের একই অবস্থা হয়েছে। সে কোনও তোয়াক্কা করছে না, কাউকে তোয়াক্কা করছে না। যেখানে যা খুশি তাই করছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে নিলুফার চৌধুরী মনি বলেন, ছোট মানুষকে এত বড় ক্ষমতা (উপদেষ্টা) দেওয়া ঠিক হয়নি। আমরা যে এতদিন প্রতিবাদ করেছি, আজকে তার ফলবান বৃক্ষ হয়েছে। আজকে তার ফল প্রকাশ পাচ্ছে।

উপদেষ্টার জায়গায় থেকে কেউ সশস্ত্র বিদ্রোহের কথা বলতে পারে কিনা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, সে যখন উপদেষ্টার জায়গা থেকে বলেছে, পাঁচ তারিখে যদি এটার মীমাংসা না হতো, ছয় তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম।

এটা বলার পরে তার উপদেষ্টা পদ কী ভাবে থাকে আমি জানি না। সে কিভাবে সশস্ত্র পথে নামবে? সশস্ত্র অবস্থায় নামার জন্য যা যা দরকার, সে কি রাষ্ট্রের পুলিশ? সে কি সেনাবাহিনী? সে কি বিজেপি? সে কি? আমরা সেটা জানতে চাই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর