বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আদিত্য

প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৪:২১

বলিউডের নতুন ছবি 'মেট্রো ইন দিনো'-র প্রচারে ব্যস্ত অভিনেতা আদিত্য রায় কাপুর। এই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য তার ব্যক্তিগত জীবন ও প্রেম, বিচ্ছেদের অভিজ্ঞতা শেয়ার করলেন।

প্রেমে ব্যর্থ হলে বা হৃদয় ভাঙার পর কী করেন অভিনেতা? এমন প্রশ্নের জবাবে আদিত্য জানান, তিনি এমন সময় নিজের ঘর গোছাতে পছন্দ করেন।

তিনি বলেন, "আমি হয়তো আমার দাবা খেলি বা বাথরুম পরিষ্কার করি। যেভাবেই হোক নিজেকে যেকোনও কাজে নিজেকে ব্যস্ত রাখি।"

এই ছবিতে এক আধুনিক শহুরে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সম্পর্কের জটিলতা ও সংবেদনশীলতা ফুটে উঠবে। আদিত্য বলেন, “বর্তমান সময়ে আমাদের সম্পর্কগুলো অনেকটাই মোবাইল নির্ভর হয়ে পড়েছে। আগেকার দিনের মত ধৈর্য বা যোগাযোগের গভীরতা অনেকটাই হারিয়ে গেছে।”

সম্পর্ক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, “আমি ‘ওল্ড স্কুল’। সম্পর্ক মানে শুধুই প্রেম নয়—বন্ধু, পরিবার, ভাইবোন—সবকিছু মিলিয়েই জীবন।”

বর্তমানে সমাজে প্রচলিত ‘সিচুয়েশনশিপ’ বা অন্যান্য নতুন সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন, এসব শব্দ বা ধারণা তার খুব একটা পরিচিত নয়।

আদিত্যর মতে, সম্পর্ক যত সহজভাবে নেওয়া যায়, ততই ভালো। নিজের ব্যক্তিগত জীবনকে তিনি যতটা সম্ভব ব্যক্তিগতই রাখতে চান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর