বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৩৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৪:১০

ভারতের তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে ৩১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান। খবর বিবিসির।

মঙ্গলবার ১ জুলাই জেলার পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ওই কারখানার আশপাশে উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা।

এর আগে সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশামাইলরম শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভেতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বিস্ফোরণের ঘটনায় ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়। তখনই উদ্ধার হতে থাকে একের পর এক মরদেহ।

ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ জানান, বিস্ফোরণের আঘাতে কারখানাটির ছাদ উড়ে গিয়েছিল। সেখানে সেই সময় কাজ করা অনেক শ্রমিকের দেহ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৯০ জন কাজ করছিলেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধের সামগ্রী তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না-হলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর