বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৩:৫৩

ঝুট নিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে সংঘর্ষ ও মহাসড়কে ১০/১২টি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ( ১ জুলাই) ভোররাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়ার মোখলেছুর রহমানের ছেলে রিপন মিয়া (৪৪) ও টঙ্গীর খাপাড়া এলাকার মোজাব্বর হোসেনের ছেলে নুরুন্নবী (৪৫)। তারা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার অনুসারী।

পুলিশ জানায়, ২৮ জুন টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এই ঘটনায় টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ১২৮ জনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।

এই মামলায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করল। এই ঘটনায় গতকাল সোমবার দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে হুমায়ূন কবিরকে শোকজ করে টঙ্গী পূর্ব থানা বিএনপি।
অভিযুক্ত কাজী হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, ‘আমার মামলায় দুই আসামি গ্রেপ্তারের খবর জানি না।’

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘কাজী হুমায়ুন কবিরের মামলায় গ্রেপ্তার দুই আসামি হালিম মোল্লার অনুসারী।



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর